রাজনৈতিক সহিংসতা
রাজশাহী স্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
রাজশাহী রেলওয়ে স্টেশনে চালানো সাম্প্রতিক তাণ্ডব ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।
ভালুকায় কৃষকদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ময়মনসিংহের ভালুকায় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত সরকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নেতৃবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন। সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।